"ছোট ছোট বালুকণা, বিন্দু বিন্দু জল, গড়ে তোলে মহাদেশ সাগর অতল।” এই কথার সূত্র ধরে ছোট সঞ্চয় দিয়ে কিছু করার প্রত্যয়ে আমরা ০১-০৪-২০২১ শুরু করেছিলাম আত্মকল্যাণ সঞ্চয়। ‘দশের লাঠি একের বোঝা’ এই প্রবাদের প্রমাণ আমরা ইতোমধ্যে পেতে শুরু করেছি। যতই টাকা পয়সা থাকুক; কিছু কাজ আছে একা করা সম্ভব হয় না। আবার অনেক কাজ আছে যা একা করা সম্ভব না হলেও কয়েকজন মিলে করলে কাজটা সহজ হয়ে যায়। জীবনে কোন কিছু করতে গেলেই প্রয়োজন হয় অর্থের এবং এই অর্থ সংগ্রহের মূল মাধ্যম হলো সঞ্চয়। অর্থের ব্যবহার যত সুন্দর হবে সমাজও তত সুন্দর হবে কিন্তু এই অর্থ যোগানের একটি মাধ্যম সঞ্চয়। আত্মকল্যাণ সঞ্চয়ের মূল উদ্দেশ্যই হলো সদস্যদের নিকট হতে ছোট সঞ্চয়ের মাধ্যমে একটি বড় ফাণ্ড গঠন করা যার জন্য ফি এর হার নির্ধারণ করা হয়েছে প্রতি শেয়ারে দৈনিক ২০ টাকা যে পরিমাণ টাকা আমরা প্রতিনিয়ত সাধারণভাবে খরচ করে থাকি। হিসাবের স্বচ্ছতার জন্য আমরা প্রতি সদ্যসে জমা বই দিয়েছি যেন সবসময় নিজের হিসাব দেখতে পারে। টাকা জমা হওয়ার নিশ্চয়তার জন্য টাকা জমা হওয়ার সাথে সাথে ক্ষুদে বার্তার মাধ্যমে সদস্যদের জানিয়ে দেওয়া হয়। বিনিয়োগ হিসেবে আমরা ইসলামি শরীয়ত অনুসরণপূর্বক অগ্রিম পণ্যবিক্রয়ের কার্যক্রম শুরু করেছি। বর্তমানে ইহা আমাদের সদস্যদের মধ্যে সীমাবদ্ধ রেখেছি। পরবর্তীতে যা আরো ব্যাপক করার ইচ্ছা আছে।